ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জে ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে অলাভজনক সংগঠন ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’। এরই অংশ হিসেবে গত ৫/১০/২০২৬ খ্রি. সংস্থার অঞ্চল ২ এর আওতাধীন ২ নং এলাকার করমবক্স শাখার আয়োজনে “স্বাস্থ‍্য ও চিকিৎসা” কর্মসূচীর আওতায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েছপুর গ্রামে স্থানীয় নারীদের অংশগ্রহণে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার এলাকা ও আঞ্চলিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে উপস্থিত গ্রামীণ নারীদের মাঝে ডেঙ্গু জ্বরের লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার উপায় এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংস্থার কর্মকর্তারা জানান, এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। বাড়ির আশেপাশে যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে নারীদের বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়।
‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’র এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রম সংস্থার কর্মএলাকার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

Facebook
Twitter
LinkedIn