এসো গড়ি উন্নয়ন সংস্থার উদ্যোগে বনায়ন কর্মসূচির আওতায় রায়পুরে “বনায়নের গুরুত্ব বিষয়ে আলোচনা ও গাছের চারা বিতরণ”

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনপদে সবুজের বিপ্লব ঘটানোর লক্ষ্যে ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’-র রায়পুর শাখার (অঞ্চল ২, এলাকা ৩ ) উদ্যোগে অদ‍্য ১/১০/২০২৬ খ্রি. এক বর্ণাঢ্য আয়োজনে বনায়নের গুরত্ব বিষয়ে আলোচনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অদ‍্য সকালে লক্ষ্মীপুরের রায়পুরে সংস্থার রায়পুর শাখা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং গ্রামীণ পরিবারগুলোর অর্থনৈতিক ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সংস্থার সদস‍্য তথা স্থানীয় জনসাধারণের মাঝে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশের যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’-র রায়পুর শাখার কর্মকর্তাবৃন্দ, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ‍্য সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। বিশেষ করে গ্রামীণ নারীদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অত্যন্ত সক্রিয় ও উৎসাহের সাথে অংশগ্রহণ করতে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল চারা বিতরণই নয়, বরং প্রতিটি চারা রোপণের পর তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান। গ্রামীণ নারীদের এই আন্দোলনে সম্পৃক্ত করা পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসো গড়ি উন্নয়ন সংস্থা অলাভজনক সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল আয়োজন সম্পন্ন হলো।

Facebook
Twitter
LinkedIn